লাল শাড়ি পরে শিশির ভেজা ঘাসের উপর আলতো পদচিহ্নে চিন্তিত পথচলা ওর পিছনে আড় চোখ- নিশ্চয় সে আসবে কাছের কেউ যার জন্য সে সাজে চোখে কাজল আটপৌরে শাড়ি সবুজের পাড় খাঁটি বাঙালী দেখা নেই কেন সেই পথচারীর যার জন্য তার রাতে নির্ঘুম সময় সবকিছুই কেমন এলোমেলো হ্যা-অনেক দূরে একটি ছায়া-মানুষ নিশ্চয় এ সে হবে তার মনের যে মাথায় ছোট ছোট চুল ছোট ছোট দাড়ি রাত জাগার চিহ্ন মুখে মাঠে তার কাজ যে জমিতে রমনি দাড়িয়ে সেখানেই ওর পথ শেষ নতুন দিনের ফসল রোপন করার বাসনা নিশ্চয় তার সাথে সংসার স্বপ্ন বাস্তবায়নের কল্পনা তাকি তার আছে নিজেকে প্রশ্ন করে আর ভেবে ভেবে রমনী দিশেহারা যত কাছে আসে মানুষটি ততই ব্যকুলতা বেড়ে ছটফটানি ভর করে সে হতে চায় বাঙালী বধূ মাঠের ফসল সাজিয়ে রাখবে আঙিনায় দুজনে গড়বে আগামীর সংসার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।