উপহার

অভিমান (এপ্রিল ২০২১)

অম্লান লাহিড়ী
  • 0
  • ২৬৪
অনেক কিছু দিতে পারি
তোমায় ভালোবেসে।
আলো চমকানো ফুলদানি,
বুটিকের মহার্ঘ শাড়ি,
বহুজাতিক ওষ্ঠরঞ্জনী এবং
অবশ্যই বাজার চলতি শুভেচ্ছাপত্র।
তুমি নিজেও পেতে পারো এগুলো
অনায়াসে,
বাজারে, বিপণিতে যত্রতত্র।
ভাবি, যদি রাতের একমুঠো আকাশ
দিতে পারতাম তোমায়,
যেখানে হীরের মতো জ্বলজ্বল করে তারারা,
অথবা গুমোট গরমে দিতাম এক ঝলক ঠাণ্ডা হাওয়া,
বা ঘন কুয়াশায় একফালি রোদ;
যদি তোমার আকাশ রাঙিয়ে দিতাম
রামধনু রঙে,
যদি উপহার দিতে পারতাম
রাত্রির চূড়ান্ত নৈঃশব্দ্যের পর
ভোরের পাখির কলতান,
ভীষণ খুশি হয়ে তুমি বলতে –
‘আমায় এত ভালোবাসো, অম্লান!’
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অম্লান লাহিড়ী আপনি তো অনবদ্য লেখেন
মাসুম পান্থ চমৎকার খুব বেশি ভালো লাগল কবি
আপনাদের ভালো লাগায় আমি ধন্য।
Dipok Kumar Bhadra সুন্দর লিখেছেন্
আপনাদের ভালো লাগায় আমি ধন্য।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z অনেক ভালবাসার কাঙাল আপনি দাদা...। অনেক শুভকামনা রইল।
আপনাদের ভালো লাগায় আমি ধন্য।
ফয়জুল মহী নৈপুণ্যতায় ভরা নিদারুণ লেখা।যেন ঝর্ণার মত ছন্দোময়ে শৈল্পিক কারুকাজ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

নারীর অভিমান ভাঙাতে গেলে বাজারের থেকে উপহার কেনা নয়, তাকে বুঝতে হবে।

১৬ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ৪০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী