তুমি আছো বলে

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

সূনৃত সুজন
  • 0
  • ২৪৩
তুমি আছো বলে
ফুলগুলো ফোটে আজ আকাশে ওড়ে পাখি
তুমি আছো বলে
প্রজাপতি ছোটে ফুলে ফুলে মাখামাখি
তুমি আছো বলে
বহতা নদী স্রোত নিয়ে ছুটে চলে
শুধু তুমি আছো বলে

তুমি আছো বলে
পাহাড়চূড়ায় শ্বাস নেই বুক ভরে
তুমি আছো বলে
পিছুটান আছে মন কেমনের ঘরে
তুমি আছো বলে
উৎসবে মাতি আনন্দ সুখজলে
শুধু তুমি আছো বলে

তুমি আছো বলে
ঝর্ণা ঝরে পাতায় পড়ে আলো
তুমি আছো বলে
সব ভুলে গিয়ে তোমাকে বেসেছি ভালো
তুমি আছো বলে
গোপন ব্যাথারা জেগে হাসে বুকতলে
শুধু তুমি আছো বলে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়েজ উল্লাহ রবি অসাধারণ! অভিনন্দন! শুভেচ্ছা, শুভ কামনা রইল।
গাজী সালাহ উদ্দিন সুন্দর ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
গোবিন্দ বীন তুমি আছো বলে পাহাড়চূড়ায় শ্বাস নেই বুক ভরে তুমি আছো বলে পিছুটান আছে মন কেমনের ঘরে তুমি আছো বলে উৎসবে মাতি আনন্দ সুখজলে শুধু তুমি আছো বলে। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
F.I. JEWEL N/A বেশ ভালো কবিতা
আল মামুন সহজ লেখনী...। ভাল লেগেছে, শুভেচ্ছা....
শাহ আজিজ বাহ, বেশতো । চালিয়ে যাও বেটা !!
ফাহমিদা বারী ভালো লেগেছে। আরেকটু ভাল হতে পারত বোধকরি। শুভেচ্ছা।

২৪ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী