গহন গুহা

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

সূনৃত সুজন
  • ১২২
বুকের ভেতর মহাসাগর খরস্নায়ু জল,
কেউ দেখেনা ডুব দিয়ে যাই খুঁজি মাটি-তল ।
ভালোবাসার পদ্ম ফোটাই সাতরঙা ফুল ফোটে,
একেক রঙের পদ্মপাতায় একেক পাখি ছোটে।
নীলপদ্ম ভাই-দিদিটার মায়ের শুভ্র কমল,
লালকুঁড়িরা মানস-প্রিয়ার ; সবার অভ্র কোমল।
সব ফুলেরই মূল গেঁথে যায় গহন মাটির তলে,
সব ক'টা ফুল সজীব শুধু ভালোবাসি বলে ।

সূর্য ঘুমায় দীপ জ্বালিয়ে অচিন মাঝি গায়,
চাঁদেরআলো-সাগরজলের মিলন মোহনায় ।
হাজার তারা গল্প বানায় নিঝুম গভীর রাতে,
চাঁদ-যুবতী কাব্য শোনায় মেঘের আঙিনাতে ।
প্রথম কাঁচা লাল আলোতে ফুলের গায়ে হিম,
সূর্য-ছোয়ায় চনমনে মন উধাও ঘুমের ঝিম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা ছন্দময় কবিতা ! বেশ লাগল ।
তৌহিদুর রহমান ছন্দ কবিতা। অনেক ভালো লাগল। আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভালো লাগলে ভোট করবেন প্লিজ.....
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৫
আলী হোসাইন চমৎকার ও পরিপক্ক রচনা। সব ভালোলাগা এখানে রেখে গেলাম।
মোহাম্মদ সানাউল্লাহ্ চমৎকার ছন্দময় কবিতা ! বেশ ভাল লাগল ।
মিলন বনিক তোমার এই অন্ত্যমিলের কবিতা গুলো পড়তে আমার বেশ ভালো লাগে....খুব সুন্দর আর পরিপক্ক...অনেক শুভকামনা....
গোবিন্দ বীন সূর্য ঘুমায় দীপ জ্বালিয়ে অচিন মাঝি গায়, চাঁদেরআলো-সাগরজলের মিলন মোহনায় ।ভাল লাগল,দাদা।ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।

২৪ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী