কেবল মানুষ মারছে দেখো ঐ যে ফিলিস্তিনে কে মারে আর কে হাসে চেনে তারে সবাই চেনে গোলাবারুদ মেশিনগানে ঝাঁঝরা করে বুক লুটে পড়ে শিশু কিশোর রক্তলাল টুকটুক সোনামুখের সোনাঝলমল আদলে রাহুর আঁধার-কালো ছায়া ফেলে যায় হায়েনার দল উন্নতরা প্রতিধ্বনিত কান্নার অর্থ খোঁজে কেবল।
ওহে সভ্য জাতি তোমার মাংস তুমি খাবে সময় এসেছে ঘনিয়ে অতি। তোমরা সকল মূর্খের দল শুধু আমাদের নয় তোমাদেরও স্বদেশে গড়বে ধূধূ মরুভূমি রক্তে লাল আজ না হোক কাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পুলক বিশ্বাস
কবিতা ভাল লাগল অনেক। আমার পাতায় আমন্ত্রণ রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।