অসহায়ত্ব

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

সপ্নিল কবির লিমন
  • ১০৮
অরণ্যের আঙ্গিনায় অজস্র বৃক্ষ আছে।
সাগরের সঞ্চিত অবিরত ঢেউ আছে।
নদীর বুকে অবারিত কতো জলই তো আছে!!
আমার কি আছে?
আমার আছে অসীম অসহায়ত্ব।

আকাশের কোলে অগণিত তারা আছে।
মেঘের গর্ভে অতৃপ্ত বৃষ্টি আছে।
বাতাসের কাছে কতো ফুলের সুবাসই তো আছে!!
আমার কি আছে?
আমার আছে অলস অসহায়ত্ব।

মাটির মাধুর্যে অনাবিল পবিত্রতা আছে।
পাখির কণ্ঠে শ্রবণমূখর গান আছে।
কবির মনে অপ্রকাশিত কতো কবিতাই তো আছে!!
আমার কি আছে?
আমার আছে আকুল অসহায়ত্ব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিয়া সুলতানা নতুন ‍কিছু শব্দমালা শিখলাম। শুভকামনা।
মাইদুল আলম সিদ্দিকী ভালো লিখেছেন। শুভকামনা রইল।
শামীম খান ভাল লাগলো আপনার অসহায়ত্বের পংতিমালা । এগিয়া চলুন । শুভেচ্ছা ।
আখতারুজ্জামান সোহাগ অরণ্যের আঙ্গিনায়’, ‘আকাশের কোলে’, ‘মেঘের গর্ভে’, ‘মাটির মাধুর্যে’ বেশ লেগেছে এই শব্দচয়ন গুলো। শুভকামনা।
আফরান মোল্লা ভাল লাগা জানাই কবি।শুভকামনা রইল।

১৪ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী