প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অসহায়ত্ব
অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)
সপ্নিল কবির লিমন
৭
২
৫৯
অরণ্যের আঙ্গিনায় অজস্র বৃক্ষ আছে।
সাগরের সঞ্চিত অবিরত ঢেউ আছে।
নদীর বুকে অবারিত কতো জলই তো আছে!!
আমার কি আছে?
আমার আছে অসীম অসহায়ত্ব।
আকাশের কোলে অগণিত তারা আছে।
মেঘের গর্ভে অতৃপ্ত বৃষ্টি আছে।
বাতাসের কাছে কতো ফুলের সুবাসই তো আছে!!
আমার কি আছে?
আমার আছে অলস অসহায়ত্ব।
মাটির মাধুর্যে অনাবিল পবিত্রতা আছে।
পাখির কণ্ঠে শ্রবণমূখর গান আছে।
কবির মনে অপ্রকাশিত কতো কবিতাই তো আছে!!
আমার কি আছে?
আমার আছে আকুল অসহায়ত্ব।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রতন কুমার প্রসাদ
বেশ ভালো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ আগস্ট, ২০১৪
সাদিয়া সুলতানা
নতুন কিছু শব্দমালা শিখলাম। শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ আগস্ট, ২০১৪
মাইদুল আলম সিদ্দিকী
ভালো লিখেছেন। শুভকামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ আগস্ট, ২০১৪
শামীম খান
ভাল লাগলো আপনার অসহায়ত্বের পংতিমালা । এগিয়া চলুন । শুভেচ্ছা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ আগস্ট, ২০১৪
দীপঙ্কর বেরা
Besh bhalo laglo
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ আগস্ট, ২০১৪
আখতারুজ্জামান সোহাগ
অরণ্যের আঙ্গিনায়’, ‘আকাশের কোলে’, ‘মেঘের গর্ভে’, ‘মাটির মাধুর্যে’ বেশ লেগেছে এই শব্দচয়ন গুলো। শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ আগস্ট, ২০১৪
আফরান মোল্লা
ভাল লাগা জানাই কবি।শুভকামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ আগস্ট, ২০১৪
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৪ জুলাই - ২০১৪
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী