হয়ত এখন

ব্যথা (জানুয়ারী ২০১৫)

শাহ ইমতিয়াজ
  • ১৪
  • ১২৩
হয়ত একটা সময় ভালবাসতে, এখন আর বাস না!
হয়ত একটা সময় কাছে আসতে চেয়েছিলে,
এখন আর চাও না।

হয়ত একদা তোমার চোখের পাতা নির্ঘুম ছিল,
আমাকে দেখার জন্য চঞ্চল ছিল,
এখন শুধু এড়িয়ে যেতে চায়।

হয়ত কোন এক ক্ষণে তুমি আচ্ছন্ন ছিলে আমাতে,
এক মুহূর্ত হলেও তোমার মধ্যে প্রবেশ করেছিলাম,
এখন তো বসতি বহু দূরে,
এমনকি স্মৃতির ভুবন থেকেও নির্বাসিত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ruma hamid সুন্দর ।
ভালো লাগেনি ৩০ জানুয়ারী, ২০১৫
শেখ শরফুদ্দীন মীম ভালো লিখেছেন এবং শুভকামনা। আমার ছোট্ট লিখাটুকু সময় করে পড়বেন।
ভালো লাগেনি ২৭ জানুয়ারী, ২০১৫
ওয়াহিদ মামুন লাভলু যে একসময় কাছে আসতে চেয়েছিল সে যদি পরে আর তা না চায় তাহলে তা খুবই বেদনাদায়ক হয়। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৫
মাইদুল আলম সিদ্দিকী চমৎকার ব্যথার কথন...
ভালো লাগেনি ২৩ জানুয়ারী, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ চমৎকার ! খুব ভাল লাগল ।
জুনায়েদ বি রাহমান ভালো লাগল। শুভ কামনা রইল।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৫
অসমাপ্ত সৈকত অচাম মামা অচাম।
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৫
গোবিন্দ বীন এখন তো বসতি বহু দূরে, এমনকি স্মৃতির ভুবন থেকেও নির্বাসিত। ভাল লাগল,ভাই।পাতায় আমন্ত্রন।
ভালো লাগেনি ৭ জানুয়ারী, ২০১৫
কিসের পাতা বাই?
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৫

২৪ জুন - ২০১৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী