পারুল্কে

ভাই/বোন (মে ২০১৪)

dilipkumar bandyopadhyay
  • ২
  • 0
  • ৫৯৪
এক বোন পারুলের পাশে আজ সাত ভাই চম্পা নেই
স্বার্থের সংঘাতে হয়ে গেছে তারা একে একে আলাদা সবাই,
একা থাকে পারু্‌ল, রয় সারা দিন চুপ করে
মাঝে মাঝে ভাবে এ সব ঝুটো সেন্টিমেন্ট ফেলবে ঝেড়ে।
কানেতে হঠাত বাজে সে এক অস্ফুট ক্ষীণ ধ্বনি
কে যেন গাকে তারে ডাকে শুনছ ওগো দিদিমণি
দেখে ছোট্ট এক অনামী ফুল ফুটে আছে ঝোপের মাঝে
কথাটা কিন্তু সে বলছে না কো মোটেই বাজে।
পারুল দিদি আজ তুমি নয় একা দুর্বল এখন
তোমার দিকে হাত বাড়িয়েছে দেখনা কজন,
নাইবা পেলে আপন ভাইয়ের হাতটা ধরতে তুমি
অচেনা ভাইয়ের হাতের জোগান দিচ্ছে মাতৃভূমি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Abdul Mannan চমৎকার কবিতা , ভালো লাগলো । পাতায় আমন্ত্রণ....
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।

২৪ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মে ২০১৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী