প্লটো ও মঙ্গলের এরাকনিড সন্তান বৃশ্চিক, তার নির্দয় জেলে বিচ্যুত করেছে এক অভিশপ্ত ভেলা, পিটপিটে চোখে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপে খুলে নিয়েছে ছোলাবতীর তীক্ষ্ণ লাজ - অহংকার; প্রবোধে অথচ, দ্রোহ জ্বলন কে’ই সে প্রাণনাশী ঈশ্বর মেনেছে আমৃত্যু - যেই পরমাত্মা অক্ষয় - অবিনশ্বর, তীব্রভাবে ভীতি প্রদানকারী, কখনো ভয়াবহ প্রায়শ্চিত্ত পরায়ণ; এবং হয়ত - একজন বৃশ্চিক, কখনোই নিজেকে ক্ষমা করতে পারে না; শুধুই - বার বার ফিরে আসে দন্ডিত প্রেতাত্মা হয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জসীম উদ্দীন মুহম্মদ
একজন বৃশ্চিক,
কখনোই নিজেকে ক্ষমা করতে পারে না; শুধুই -
বার বার ফিরে আসে দন্ডিত প্রেতাত্মা হয়ে। ----------- মুগ্ধ হয়ে পড়লাম কবি ! কবিতার দৃশ্য কল্প দারুণ হয়েছে ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।