রাতজাগা

রাত (মে ২০১৪)

Partha Ghosh
  • ১৮
  • ৩৬৩
রাতজাগা রাতে তুই,
ব্যস্ত থাকিস ফোনে,
আমার নিরব ফোন,
ওঠেনাকো কানে।

ঘন্টা ঘন্টা কথা বলে,
ঘুম তোর আসেনা,
আমার ঘুমে,সঙ্গী হয়,
সীমাহীন কল্পনা।

দুজন ছাড়া শুনবেনা কেউ,
বলিস কথা, খুব আস্তে,
ভাবনা আমার প্রচন্ড,
নিরবেই, কথা বলি তোর সাথে।

দুজন ছাড়া শুনবেনা কেউ,
বলিস কথা, খুব আস্তে,
ভাবনা আমার প্রচন্ড,
নিরবেই, কথা বলি তোর সাথে।

তোর কথাটাও আমিই বলি, এলোমালো স্বপ্ন খেলি,
হাত ধরে টেনে নিয়ে যাস, আমিও, তোর সাথেই চলি।
খুব দুষ্টু মেয়ে তুই, জড়িয়ে ধরলে, ছাড়িসনা,
মাঝে মাঝে জেদ ধরিস, এনে দিই তোকে জোছনা।

তোর খুশি হয় যাতে,
মেনে নিই আমি সব,
রাতের ভাবনা বাড়ে এভাবে,
নিশ্চুপ, নিরব।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) খুব ভালো লাগলো। নিরব নিশ্চুপ রাতের একাকি ভাবনাগুলো। শুভকামনা।
মিলন বনিক কবিতায় ভালো লাগা...তিন নম্বর প্যারাটা দুবার হয়ে গেল...
Gazi Nishad অসাধারণ লাগলো কবিতা। (৫) আমার কবিতায় আমন্ত্রণ রইলো।
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার লেখনী। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
আলমগীর সরকার লিটন কবিতা বেশ ভাল লাগল অভিনন্দন----------
আখতারুজ্জামান সোহাগ ‘মাঝে মাঝে জেদ ধরিস, এনে দিই তোকে জোছনা।’ প্রিয়জনের জেদ মেটানোতেই বোধ হয় মেলে স্বর্গীয় তৃপ্তি। কবিতা ভালো লেগেছে। শুভকামনা জানবেন।
মোঃ আব্দুর রউফ বেশ সুন্দর হয়েছে।
arka mandal এত সুন্দর কবিতা ভাবা যাই না ...এসেছি অনেক পরে র কবি partha ghosh

১৭ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী