প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অশ্রুনদী
ভাই/বোন (মে ২০১৪)
Abdul Mannan
২
২
১৫৪
হে মৃদুলা শিশু সাথী, বোনটি আমার
আজিকে স্মরণে জাগে সেদিনের কথা
তোমার সে মৃত্যুক্ষণ কত দুঃখ ব্যথা
হৃদয় কন্দরে আনে বেদনা-অপার ।
তদ্ পূর্বে দুঃখদিন আজো মনে জাগে
আমি বড় ভাই সেই শৈশবের বেলা
তুই শিশু হে মৃদুলা করো ধুলি খেলা ।
সে সময় দুঃখ তীর বুকে এসে লাগে ।।
আমাদের মা জননী শামসুন্ নাহার
মৃত্যুর করাল গ্রাসে গেল যে কবরে
নাইক সান্তনা শান্তি আমাদের ঘরে
চারিদিকে শুধু দুঃখ শুধু হাহাকার ।
সেই ক্ষণে দু’জনের অশ্রু এক সাথে
মিশে হলো এক নদী জীবন-প্রভাতে ।।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফেরদৌসী বেগম (শিল্পী )
আপনার হৃদয়বিদারক কবিতাটি পড়ে কষ্ট লাগছে। তবে বেশ ভালো লিখেছেন মান্নান ভাই। রইলো অনেক শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ মে, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু
বেদনাদায়ক লেখনী। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মে, ২০১৪
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১০ এপ্রিল - ২০১৪
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী