আজ মনে পড়ে যায়

ভাই/বোন (মে ২০১৪)

K.M. Zakir Hossain
  • ৩
  • 0
  • ৪৮০
শৈশব ও কৈশোরের সেই টিপ টিপ পায়ে
হারিয়ে যেতাম ভাই/বোন অন্য গাঁয়ে,
চারিদিকে মা-বাবার চিরুনি তল্লাশি
আর জিজ্ঞাসা, কেউ কী দেখনি?
বাড়ী ফিরে মায়ের আঁচলে লুকিয়ে
খেতাম বাবার বকুনি।

সেই ছোটবেলায় পুতুল খেলায়
কেটে যেত সময় হেলায় হেলায়,
বাড়ীর পাশে মাঠের ঘাসে
ভাই/বোনের খুনসুটি আর পারাপারি,
মা-বাবার কড়া শাসনের মধ্যেও
অনেক সময় করতাম মারামারি।

শৈশব ও কৈশোরের বয়স পেরিয়ে
জীবন জীবিকার তাগিদে গেলাম হারিয়ে,
যৌবনের যাঁতাকলে ব্যস্ততার বহুতলে
ভুলে যাই সেই পুরনো দিনের স্মৃতি,
আর ভাই/বোনের রক্তের সম্পর্কে
টেনে দেই অনতিকালের ইতি।

সময় ও বাস্তবতার গেঁড়াকলে পড়ে
নীরবে চোখের অশ্রু ঝড়ে,
তাই আজ মনে পড়ে যায়
সেই শৈশবের আবেগের কথা,
যা স্মৃতিতে অম্লান আর
আমার হৃদয়ের গহীনে গাঁথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
K.M. Zakir Hossain Beutiful poem about brother & sister relation

২০ ফেব্রুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মে ২০১৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী