সাজান বাগান

মা (জুন ২০১৪)

ইন্দ্রাণী ভট্টাচার্য
  • ১
  • ১
  • ১৮৬
আমার মায়ের শ্বাসের স্থান, তাঁরই সাধের বাগান খান'...
শীতের সকাল বিদায় নিল দূরের পাহাড় চূড়ে,
বসন্তেরই আগমনে, রঙ-পলাশের ভীড়ে.
সূর্যমুখী মাথা তোলে, প্রখর তপন তাপে,
নানা রঙের জিনিয়ারা উত্সাহেতে কাঁপে.
বর্ষারানী দেখা দিলেই, হৃদয় ওঠে নেচে,
গাঁদা ফুলের বীজ ছড়ালেন মা যে বেছে বেছে.
কলকে, করবী, এলামান্দা আকাশ ছুঁতে চায়,
শরত-শিউলি, স্থলপদ্ম উমারে পথ দেখায়.
আবার আসে শীতের পরশ, গোলাপ ফোটে ভারি,
পিটুনিয়া, ডালিয়ারা দোলে সারি সারি.
মা যে থাকেন আশায় আশায়, আবার বসন্তেরই,
বাগান যে তাঁর উঠবে সেজে, দয়ায় ঈশ্বরেরই.

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবুল বাসার অনেক সাধুবাদ রইল।

০৪ ফেব্রুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০১৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী