পায়রা বন্দি

হাবিব রহমান
২০ ডিসেম্বর,২০১২

নিমজ্জিত হাত খুঁজে পায়, একটা পায়রা
লোহিত কণিকা নাচে।
ডুবে যেতে যেতে ভেসে উঠে
ঝড়োত্তাল সাগরে, নাও
নাবিক হারায় দিশা….নিজেকে পায় অসীম অন্ধকারে
তুমি বল, আরেকটা পায়রা ধর
আমার আরেকটা পায়রা ধর

সবুজ ঘাসের গালিচায় ঘুমায় রাণী।
চোখে লুটেপুটে খেলা করে চুল।
বাতাস আঁচল টানে।
ফাঁকা বুকে উড়ে এসে খেলা করে পেলব পায়রা।
রাজা আসে পায়রা শিকারে…

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ ব্যাপার কী? ব্লগে সবাই সুন্দর সুন্দর কবিতা দিচ্ছেন?
Lutful Bari Panna আপনার এই কবিতাটা খুব ভাল লাগল। এখানে আপনার সহজাত হাতটির ছোঁয়া ছিল।

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

এপ্রিল ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i