এখনো বুনো ঘাসের গন্ধে আমি নেই সুনির্মল শ্বাস । মাঠের পর মাঠ আমার এ চঞ্চল মন , এখনো ছুটে চলে । সবুজের পাতা জালে আমার এ চোখ আজও পোড়ে । এখনো আমার ঘুম ভাঙে – আযানের সুরে , প্রথম সূর্যের ছোঁয়ায় পাখির ডানা ঝাপটায় রাখাল বালকের বেদম হাঁকে , কৃষকের ব্যস্ততার মুহূর্তে । কখনো বা ঐ দূর পাহাড়ে বালিকারা সুর তোলে নূপুরে । কখনো বা হিম হিম ঠাণ্ডায় স্বপ্নরা কেঁপে ওঠে অজ গাঁয় । আজো দেখি চাঁদনিরা কথা কয় , জোনাকিরা কেন ভাই, কম যায় ! যখন কালো আঁধার আসে খলখলিয়ে তারা হাসে । বিলের কালো অবুঝ জল রাতের মায়ায় টলমল । এই যে মায়া চলতে থাকুক হাজার বছর ধরে , তোমার বুকে নিদ্রা নেব মরণ বরণ করে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আমাদের মন্তব্য তো তুচ্ছ! আপনার লেখনি আর বিচারক মহাশয়ের মর্জি। ভালো লেখা সবসময়ই বিজিত হবার যোগ্যতা রাখে সেখানে পাঠকের কোন অবদান থাকেনা পাঠক তো উছিলা মাত্র।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।