একজন তুমি ছিলে

ঋণ (জুলাই ২০১৭)

নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
  • ৩১
বড় অসময়ে
হে মহামতি,
তুমি চলে গেলে
আমাদের পথপ্রদর্শক-
সুখ দুঃখের ক্রান্তিকালের ।
এগিয়ে যাব কাঁধ মিলিয়ে
কথা ছিল।
চলে গেলে কই?
তোমাকে প্রস্থান করা হল!
স্বপ্ন দ্রষ্টা তোমার রক্ত ঝরল
এই স্বাধীন বাংলায়,
আমরা হারালাম-
মূল্যবোধ, মানবতা দেশাত্মবোধ।
শকুনিরা উল্লাসে মাতে।
আমরা ঋণী হয়ে গেলাম,
এ বোঝা বাঙালি জাতির ললাতে
আজীবন আঁকা থাকবে ।
আর প্রতিটি মানব শিশু জানবে
এ বাংলার বীরত্ব গাঁথা ।
সালাম জানাবে প্রাণ ভরে।
এ ঋণ যে ভালবাসার
টা অনিঃশেষ অনন্ত ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নূরনবী সোহাগ শিরোনাম আমায় বাধ্য করলো কবিতাটা শেষ করতে... অনেক শুভকামনা
সেলিনা ইসলাম N/A চমৎকার কবিতা! শুভকামনা রইল।
মোঃ নুরেআলম সিদ্দিকী চলতে থাকুক এমন দেশপ্রেম কাব্য। খুব দারুণ লাগলো। অনেক শুভকামনা ও ভোট রইলো।
রুহুল আমীন রাজু N/A দারুণ লেখা ...। বেশ লাগলো কবি ভাই । আমার পাতায় আমন্ত্রণ ।
নূরনবী খুব ভালো (৪)
ইমরানুল হক বেলাল স্বাধীনতার ঋণ নিয়ে অসাধারণ মানবিক আবেদন । মনুষ্যত্বের নান্দনিক সংলাপ! ভোট এবং মুগ্ধতা রেখে গেলাম কবি ভাই। আমার পাতায় আমন্ত্রণ ।

২৭ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী