আমরা পাজি সদাই রাজি দেশমাতাকে গড়তে ভালোবেসে দেশমাতাকে প্রস্তুত আছি মরতে। শত্রু যত অবিরত আসলে দিতে হানা, দেশমাতাকে রাখবো ঢেকে মেলে দিয়ে ডানা। আমরা ঘূর্ণি, চূর্ণ করি পাইরে যত বাঁধা শত্রু দেখে পালিয়ে যাবো হইনি তেমন গাধা। খারাপ ছাত্র হতে পারি, গোল্লায় চলে যেতে পারি, দেশের জন্য বুকে আছে অসীম ভালোবাসা; টাকা কড়ি নাইবা হল, নাইবা জীবন সুখটা পেল, গড়বো স্বদেশ সাথে নিয়ে কুলি মজুর চাষা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
০৭ ডিসেম্বর - ২০১৩
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।