মেঘের কোন কষ্ট নেই

কষ্ট (জুন ২০২০)

স্বপঞ্জয় চৌধুরী
  • ২৯২

মেঘের কোন কষ্ট নেই
সে বৃষ্টি হতে জানে
আকাশের গায়ে রঙধনু
হয়ে রঙ ছাড়াতে জানে।
তার বুকের ভেতর
যতই থাকুক কালো
সে জানে সব উড়িয়ে
বাসতে কেমন ভালো
পোয়াতি গ্রহদের জন্মশ্রাব হলে
সে জানে কীভাবে দিতে হবে আলো
রাতের আকাশের যে অগণিত গ্রহ তারা
তা দিনের বেলায় আড়ালে রাখে মেঘ
তাই প্রতিদিন নিঝুম রাত্রিতে
তার বুক ভেদে জ্বলে ওঠে মিটিমিটি তারা
মেঘের কোন কষ্ট নেই 
তাই সে প্রতিবার বৃষ্টি হয়ে ঝরে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk দারুন লিখেছেন আমার কবিতা মতামত জানাবেন
bidhan chakraborty কবিতাটি খুব ভালোলেগেছে ,আমারটাও পড়ে দেখার অনুরোধ রইলো.

২৭ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুন, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী