বর্ষ বরণ

নববর্ষ (ডিসেম্বর ২০১৩)

মনতোষ চন্দ্র দাশ
  • 0
  • ৩৩১
চৈত্রের বিষন্ন হাওয়ায় বাজে বর্ষ বিদায়ী বীণ,
নতুন দিনের আগমনী গীতি গেয়ে উঠে নবীন।

পাতা ঝড়া বসন্ত শেষে ফোটে কৃষ্ণ চুড়ার ফুল,
আম্রপালির ডালে আসে থোকায় থোকায় মকুল।

পান্তা-ইলিশ ভোরে চলে পুরনো স্মৃতি চারণ,
হাসি আনন্দে মেতে উঠে ঝড়ো বৈশাখী মন।

বাড়ি-বাড়ি ঘুরে খাওয়া হয় পিঠা-পায়েস-পুলি,
একে অন্যে করে কোলাকুলি হিংসা বিদ্বেষ ভুলি।

সুখে শান্তিতে থাকুক সবাই প্রার্থনা করি হাত জোড়,
মিলনের উৎসবে উজ্জ্বল হোক আগামীর প্রতিটি ভোর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০১ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬