নতুন বছর নতুন দিনে

নববর্ষ (ডিসেম্বর ২০১৩)

কবিরুল ইসলাম কঙ্ক
  • 0
  • 0
  • ৩৪০
নদী জলে পেখম তুলে
নতুন বছর হাওয়া,
পাতায় পাতায় নতুন খবর
নতুন করে পাওয়া ।

পাখপাখালির ডানায় ডানায়
নতুন বছর উড়ান,
ফুলে ফুলে মৌমাছি দল
ফুল মুকুলের ঘ্রাণ ।

ছবির পাতায় রাঙা রঙে
জলছবিদের ছবি,
উঠছে বেজে নতুন সুরে
বদলে গেল সবই ।

ঘরের মাঝে, বাইরে ঘরে
উৎসবেরই ছোঁয়া,
নতুন দিনের আনন্দেতে
সবার পাগল হওয়া ।

নতুন নিয়ে ভাবনা যত
নতুন নিয়ে গান,
নতুন এবার দিক ভরিয়ে
সবার তৃষি প্রাণ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৪ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ২৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬