প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
প্রচ্ছদ
প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)
শ্যামা পদ দে
৬
২
২৫০
সেই ছেলেটা রোজ বিকেলে স্কুলের গেটে
পিটুইটারির গোপন খেলায় বেগার খাটে ।
সদ্য ওঠা গোঁফের রেখায় আয়না চেনা
ইচ্ছে চাকায় অস্তরাগে সন্ধ্যে কেনা।
বাড়ি ফেরা উদাস খাতায় নোমেনক্লেচার
ভাসা মুখে সন্ধ্যে পাঠে বড্ড বেজার ।
রাতের পাতায় মনের কথা সংগোপনে
লাস্ট বেঞ্চে যোগ চিহ্নের বিজ্ঞাপনে ।
রাত্রি চেনা চোখের নীচে কালির চাষ
দুই বিনুনির চপল নাচে স্বর্গবাস ।
খাতার ভাঁজে যত্নে লেখা উড়ো চিঠি
মনের মাঝে হাজার ঢেউয়ে লুটোপুটি।
গ্রন্থি জুড়ে উথাল পাথাল রঙিন স্বপন
অবুঝ দোলায় বুকের মোচড় অন্য ভুবন।
একটু ছোঁয়া আকুল তৃষা কাঁপা হাতে
আপন মনে বইয়ের পাতা একলা রাতে।
এইতো প্রথম মেঘকে চেনা খোলা চুলে
নতুন ভাবে হারতে শেখা ইচ্ছে ভুলে।
লজ্জা রাঙা নীরব চোখে পলাশ দেখা
জীবন খাতার খোলা পাতায় ফাগুন রেখা।।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন
ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
শ্যামা পদ দে
অজস্র ধন্যবাদ ...।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
জয় শর্মা (আকিঞ্চন)
দারুণ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ দিন আগে
শ্যামা পদ দে
অসংখ্য ধন্যবাদ বন্ধু !!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
গোবিন্দ বীন
গ্রন্থি জুড়ে উথাল পাথাল রঙিন স্বপন অবুঝ দোলায় বুকের মোচড় অন্য ভুবন। একটু ছোঁয়া আকুল তৃষা কাঁপা হাতে আপন মনে বইয়ের পাতা একলা রাতে।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
শ্যামা পদ দে
প্রাণিত হলাম ... একরাশ শুভেচ্ছা বন্ধু !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
শাহ আজিজ
খুব সিলেক্টিভ ওয়ার্ড দিয়ে কবিতার বিস্তার ভাল লাগলো খুব। রাত্রি চেনা চোখের নীচে কালির চাষ দুই বিনুনির চপল নাচে স্বর্গবাস । গ্রন্থি জুড়ে উথাল পাথাল রঙিন স্বপন ,জীবন খাতার খোলা পাতায় ফাগুন রেখা ইত্যাদি শব্দ/ বাক্যযোগে সচারাচর কেউ লেখেনা । তোমার লেখা পড়ে খুব উৎফুল্ল বোধ করছি । চর্চা চালিয়ে যাও । আগত দিনগুলো তোমাদের।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ ঘণ্টা আগে
শ্যামা পদ দে
আন্তরিক শ্রদ্ধা জানাই !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
আহমাদ সা-জিদ (উদাসকবি)
খুব ভালো। ভালো থাকুন ভালোবাসায় শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ ঘণ্টা আগে
শ্যামা পদ দে
অফুরান শুভেচ্ছা ...।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
জসিম উদ্দিন আহমেদ
কবিতা ভাল লেগেছে। কবিতার অন্ত্যমিল কি "কক খখ গগ... এভাবে?
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ ফেব্রুয়ারী, ২০১৭
শ্যামা পদ দে
হ্যাঁ ... অনন্ত শুভেচ্ছা জানাই !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৩ অক্টোবর - ২০১৩
গল্প/কবিতা: ৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী