আমার জানালা

আমি (নভেম্বর ২০১৩)

PABITRA ACHARJEE
  • ২২৮
তোমার বাতাসে মাতান সতেজ অগ্নিপ্রভা
যদি ভুল করে ভালোবাসা আঙ্গুল বেয়ে নেমে আসে
আমার তাপ্তি মারা ভিক্ষার ঝুলিতে...
আমি রইব না আমার কাঙ্গালিপনায় রঙচটা মনেতে...
আমার জানালায় ধরা দেবে গোটা পৃথিবী... ফাগুনের শরীরে...
“ফুল ফুটুক না বা ফুটুক আজ বসন্ত”


তোমার স্বপ্নেরা কাজল মেখে যদি জেগে ওঠে কাকভোরে
আলোকের দ্রিদ্রিম তোমার রস ঠোঁট চুইয়ে ছুঁয়ে যায়...
আমার আকাশ...
আমি আমাতে হারায়…নিখোঁজ ধূলিঝড়ে...চোরাবালির আগুন চোখে
আমার খোলা জানালায় প্যারিসের সন্ধ্যা...
যতই পা থেমে থাকে পাথরের দেওয়ালের গায়।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rumana Sobhan Porag আমি আমাতে হারায়…নিখোঁজ ধূলিঝড়ে...চোরাবালির আগুন চোখে আমার খোলা জানালায় প্যারিসের সন্ধ্যা... যতই পা থেমে থাকে পাথরের দেওয়ালের গায়।।--খুব ভাল লিখেছেন।
জাকিয়া জেসমিন যূথী 'ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত'... ভালো লাগলো কবিতা।
মিলন বনিক খুব সুন্দর কবিতা...ভালো লাগলো...
এশরার লতিফ ভালো লাগলো কবিতাটি .
F.I. JEWEL N/A # অনেক সুন্দর একটি কবিতা ।।

০৭ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬