আমার জন্য পুবের আকাশ দুধে আলতায় রাঙে আমার জন্য বুড়ো খোকা ভারতবর্ষ ভাঙ্গে আমার জন্য চৌরঙ্গী আজ চারদিক শুনশান আমার জন্য হীরক রাজা মুহুর্তে খান খান আমার জন্য চৌমাথাতে পুলিশের হাতে টাকা আমার জন্য কারখানাতে ঘুরছে কেমন চাকা আমার জন্য কালবোশেখি অশান্ত উন্মাদ আমার জন্য ফুটপাথে ওই ফুটছে গরম ভাত আমার জন্য নীল দুটো চোখ,আলতো অবিশ্বাস আমার জন্য সবুজ মাঠ - দুলছে অনেক কাশ আমার জন্য অর্থনীতি নিমেষেই মসৃন আমার জন্য শরত আনে শিশির ভেজা দিন আমার জন্য তোমার চোখে অনন্ত বিস্ময় আমার জন্য আজকে তুমি অন্য কারও নয়.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।