আমি বুঝতে পেরেছি

উৎসব (অক্টোবর ২০১৩)

কবি এস,এম, মোখলেছুর রহমান
  • 0
  • ২৮৬
আমি বুঝতে পেরেছি অনুভব করেছি
মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা।
আমি লাঞ্ছিত হয়েছি অপমান সয়েছি
দেখেছি মানুষের ছলনা ।
আমি দেখেছি একজন সন্তান হারা মায়ের আর্তনাদ
আমি শুনেছি একজন অভিশপ্ত বান্দার ফরিয়াদ।
আমি বুঝেছি বাবা মা হারা সন্তানের বেদনা
এ সকল কিছুই যেন আমার জীবনের পাওয়া।
আমি বুঝতে পেরেছি একজন মানুষের
ভালবাসা না পাওয়ার যন্ত্রণা।
আমি সয়ে দেখেছি ভাই বোনের ভালবাসা
না পাওয়ার মর্ম বেদনা।
আমি বুঝেছি একজন পিতৃহারা
সন্তানের দুঃখ বেদনা
আমি নিজের চোখে দেখেছি
একজন অন্ন বস্ত্রহীন মানুষের কষ্টের যাতনা।
আমি অনুভব করেছি একজন প্রেমিক
তার ভালবাসার না পাওয়ার যন্ত্রণা।
আমি দেখেছি একজন ক্ষুধার্ত মানুষের হাহাকার
আমি শুনেছি একজন রক্তাক্ত মানুষের চিৎকার।
আমি কষ্ট দেখেছি দুঃখ সয়েছি
রয়েছি তাই সবার থেকে হাহাকার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

৩০ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬