দীর্ঘ দু’শো বছর মাতৃগর্ভে থেকে প্রতিনিয়ত একটু একটু করে অনেকরকম স্বপ্নে ইনস্টল হয়ে অথৈ জল-কাদা ঘেঁটে তারপর জন্মালে ; প্রতীক্ষায় কোলে পুঙ্খানুপুঙ্খ মাথা বিছিয়ে দিস্তে দিস্তে আবেগ মেখে বড় হলে ; উদ্যমে অনুভবে তবুও তুমি অ্যাব্নরম্যাল হলে ? গত ষাট বছরেরও বেশি বছর ধরে আমি তোমাকে প্রাণের উপকূলে নিয়ে এসে খুব করে ভালোমন্দ শিখাচ্ছি ; তবুও আজ অব্দি ভালো বা মন্দেরতফাৎ শিখতে পারলে না। চলতে বললে— বরাবরের মতো নিয়মমাপিকভাবে অনর্গল হেরে গিয়ে আগেই হাত ধরছ গিয়ে কিনা খোসামোদকারী চীন, রাশিয়া, অ্যামেরিকার। প্রশ্ন জিজ্ঞাসা করলে: কখনো থ বেনে যাচ্ছো ; কখনো-বা আবার নির্লজ্জের মতো মাথা নীচু করে ফেলছো। নয়ত লড়াইয়ের নাম শুনেই, মরে দলা পাকিয়ে যাচ্ছো।
আর এদিকে তো দিনদিন প্রতিদিন সমানে অকল্পনীয়ভাবে গণ্ডায় গণ্ডায় নানামাপের মাফিয়া, গুন্ডা, ভিখারি, মন্ত্রী-র জন্ম দিয়ে চলেছো। দিয়েই চলেছো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।