দেবুর সাধ

রম্য রচনা (জুলাই ২০১৬)

সহিদুল হক
  • ৩৯৬
সাধ জেগেছে দেবুর মনে প্রেম-যমুনায় ফের ভাসে,
বউ মরেছে বছর দশেক, ছেলেও থাকে প্রবাসে,
বয়স সবে ষাটের কোঠায়,
সবাই কেমন সঙ্গী জোটায়!
'সুন্দরী কেউ বলতো যদি,আমায় সে খুব ভালবাসে।'

মায়া-মাধব বেশ কিছুদিন করছে প্রেম চুটিয়ে
তবুও তাদের স্বপ্নলতা পড়ছে কেবল লুটিয়ে,
বললে মাধব, "মায়ারানী
দেবুশঙ্কর টাকার খনি,
এই সময়ে জালটা ফেলো, পড়লে ধরা নাও গুটিয়ে।

দেবুর সাথে মায়ার বিয়ে, মাধবচন্দ্র ঘটক
দেবুর দুচোখ ধাঁধিয়ে দেয় মায়ার রূপের চটক,
ধাঁধা চোখেই তুললো পটল
মাধব-মায়ার প্রেম যে অটল
সব হাতিয়ে ঘর বাঁধলো, এইখানে নয়, কটক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কেতকী হাহাহাহা বেশ মজার রম্য কবিতা। ঈদের শুভেচ্ছা রইল।

১১ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬