একটি ভালোবাসার কবিতা লিখতে গিয়ে দেখি সামনে এসে দাঁড়িয়েছেন মহান জাবির ইবনে হাইয়ান তিনি আমাকে স্মরণ করালেন আলকেমির ব্যর্থতার কথা ; ফিলোজফার স্টোন পাওয়া যায়নি।
সমাপ্ত সিগারেটের মতো ছুঁড়ে দিলাম তাচ্ছিল্যের হাসি।
ভালোবাসা মানে পাথর লাইনটি লেখার আগে ইউরেকা -সুলভ অহংকারে আবার ছোঁয়ালাম ঝরনা! সমুদ্র -সুনামি! লাভা-আগ্নেয়গিরি! ভালোবাসার কবিতা আর লেখা হল না।
তারপর সব ছেঁড়েছুঁড়ে কোনও এক বসন্তকালে চলে গেলাম বহুদূরে ;শান্ত নদীর পাশে এক বটগাছ যেখানে নির্জন ছায়া দেয়। কিন্তু ভালোবাসা হারিয়ে গিয়ে কোথা থেকে মায়া এসে ছেয়ে গেল চারদিক। আর বহু শতাব্দী -প্রাচীন জাবির ইবনে হাইয়ান আমার দিকে চেয়ে হাসতে থাকেন মাদার টেরেজার মতো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।