ব্যথা

নববর্ষ (ডিসেম্বর ২০১৪)

সাইদুর রহমান
  • ২৬২
ব্যর্থতা চারিপাশ করে আছে দখল
হৃদয়ে উদ্যম যত হয়েছে অচল;
যন্ত্রনায় হৃদয়খানি সতত কাঁদে
স্বপ্নরা করে হাস্যরস, শান্তনা ফাঁদে।
কল্পনা জল্পনা শত মিটিমিটি হাসে
জানে হবেই ভণ্ডুল শেষে সেই পাশে;
বড় ভাবুক নিরাশ, বুকে নেয় টেনে;
করে জয়কার মিছে বিজয়ের গানে।

দল বেঁধে বিফলেরা হাহাকার রবে
জমা হয় চোখে, শুধু যে অশান্তি ভবে;
ব্যথার সাতকাহনে সাথি ওই আঁধার
চাঁদ তারা হাসে, তাই ইচ্ছে বিধাতার।
প্রাণ সঞ্চার যেথা, যন্ত্রণার আবাস
শ্বাস কৈ আশ্বাস, বহুভুজ দীর্ঘশ্বাস।

চতুর্দশপদী কবিতা
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর কবিতা দিয়ে নববর্ষকে বরণের দারুন প্রয়াস ! খুব ভাল লাগল । নব বর্ষের শুভেচ্ছা রইল ।

০৭ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬