আমার পরী টা...

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

রবিন হোসাইন
  • ৫
  • 0
  • ২২১
করুণা নয়, ভালবাসা চাই তোমার
অভিনয় নয়, কিছু সত্য চাই...
এখনো তুমি আছো, আমার সাথে
তাই চাই এটুকুই, তোমার কাছে...
এটা আমার ভালবাসা, আমার দোষ নয়
এটা আমার মন, জোর জবরদোস্তি নয়...
চাদঁ তারা এনে দিতে পারব না, তোমার জন্যে
ভালবাসায় ঘিরে দিতে পারব, তোমার জগতটাকে...
মনটাকে ভাঙ্গতে পারো, ভালবাসাটাকে নয়
দুরত্ব বাড়াতে পারো, মনের ব্যবধান নয়...
এখনো প্রহর কাটে, তোমাকে ভেবে
সময়কে হারিয়ে ফেলি, স্বপ্নের ঘোরে...
জানি তুমি নেই কাছে, আছো অনেক দূরে
বোকা মন তবু ভাবে, তুমি কাছে, অনেক কাছে...
জানি না পাবো কিনা, আমার পরী টাকে
তবুও স্বপ্ন গড়ি, তাকে ঘিরে...
জানি একদিন চিনবে, এই অন্তরটাকে
কাছে কি থাকবো সেদিন, না অনেক দূরে...
একটু ভালোবাসা, একটু স্বপ্ন, একটু পরশ
খুব কি বেশি চাওয়া, আমার পরী টার কাছে...!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক sundor prem...skhuki hoar jonyo etukui joteshto.....valo hoyeche...
ধন্যবাদ আপনাকে...ঠিক তাই
সূর্য N/A পরীটাকি উত্তর দিয়েছিলো? জানার অপেক্ষায় থাকবো, সুন্দর প্রেমানুরাগ
না ভাই, পরীর মনটা অনেক শক্ত....চেষ্টা করছি সেটাকে নরম করার
মোঃ সাইফুল্লাহ খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা। যোগাযোগের ঠিকানা এবং বিকাশ নং : ০১৯১১-৬৬০৫২২।
ধন্যবাদ আপনাকে...শুনে খুব খারাপ লাগলো, আল্লাহ ভরসা....অবশ্যই চেষ্টা করবো
নাসির আহমেদ কাবুল আরো বেশি বেশি আধুনিক কবিতা পড়ার অনুরোধ থাকলো। কবিতা ভালো লেগেছে।
পরামর্শের জন্য ধন্যবাদ...ভালো লাগলো, ভালো লেগেছে জেনে

২৮ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী