শৈশব মানে

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

আবু আফজাল মোহা: সালেহ
  • ১১০
শৈশব মানে স্বাধীনতা
আনন্দ এবং আশা

শৈশব মানে হার না মানা
অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ্য,
নৈ্তিকতায় হিমায়িত রক্ত!

শৈশব মানে যুদ্ধক্ষেত্র,
কঠিন জীবনের আগে সহজ জীবন-
খাপ খাওয়াতে শেখা।

শৈশব মানে সবুজ বাগান,
অতৃপ্ত বাসনা আর অবাস্তব কল্পনা।

শৈশব মানে ব্যস্ততা,
ক্লাশওয়ার্ক আর হোমওয়ার্কে ভরা,
মধ্যে প্রেমে হাবুডুবু!

শৈশব মানে হলিডে,
সময় কাটে না আলস্যেও,
পিতামাতার সাথে ঘুরাঘুরি।

আমার শৈশব ?
-শুধুই স্বৃতি !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আসমা নজরুল শৈশব মানে কানামাছি, বৌছি ও পুতুল খেলা।
ভানম অলয় আজ আমিও যোগ দিলাম, দারুণ লিখেছেন
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ কবি
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১৩
আমির ইশতিয়াক শৈশব মানে ব্যস্ততা, ক্লাশওয়ার্ক আর হোমওয়ার্কে ভরা, মধ্যে প্রেমে হাবুডুবু! দারুন লিখেছেন।
মিলন বনিক সুন্দর শৈশবের সুন্দর বর্ণনা....ভালো লাগলো...

২১ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬