তুমি তোমার জানালায় আর আমি আমার ছাদে... অপলকে চেয়ে দেখি চাঁদ মুঠোফোনের ওপ্রান্তে তুমি আর এপ্রান্তে আমি চুপচাপ নৈশব্দের মুখরতায় কত কথা যে বলি দুজন!
তোমার জানালায় তুমি আর আমার ছাদে আমি পরস্পর পরস্পরকে নিঃশব্দে সঙ্গী করে ভিজতে থাকি গলে যাওয়া চাঁদের আলোয় এদিকে রাত শৈশব থেকে বার্ধক্যের দিকে ছোটে আমাদেরই অগোচরে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।