প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শ্বেত অনলের লেলিহান
ব্যথা (জানুয়ারী ২০১৫)
হাসান ইমতি
৯
৩
১৬
শ্বাপদ ভাবনার কুলুঙ্গিতে সারমেয় স্বপ্ন দহন,
ঘুণে ধরা ভোগের নোনা দেয়ালে নিরন্তর সুর
তাল লয়হীন বেসুরো নাগরিক কাব্য লিখে
চলে ক্লেদজ কামনার মৃত্যুময় শীতল চিতা,
নখ দন্তহীন শ্বেত অনলের লেলিহানে পুড়ে
যায় কুমারী রাতের অনুতাপহীন আকাশ,
অন্তিম গন্তব্য জেনেও আকাশের প্রেক্ষাপটে
ক্ষীণ হয়ে আসে ফেনিল দিগন্তের পিছুটান
শেষকৃত্যের অনুষ্ঠানে মৃত্যুর বুক পকেটের
ভাজে জমা থাকে অনাগত ভবিষ্যতের ঋণপত্র,
অবিশ্বাসের আকাশ কেবলই লুটে নিয়ে যায়
অলীক স্বপ্ন দেখার অফুরন্ত প্রদোষ আমার,
তবু সর্পিল মেঘ জমা হয় স্বপ্নের বিপ্রতিপে,
কষ্টের কালিগোলা জল তবু অহল্যার কুল ভাঙে,
পায়ে চলা পথ ধরে কালো কলমের পিছু পিছু
হেঁটে চলে যায় জীবন্মৃত কালো কালির কলুষ,
ধমনীতে রক্ত প্রবাহের অমৃত ছন্দের সাথে
মেলেনা কোন প্রিয় কবিতার জন্ম লগ্নের সুখ,
মৃত স্বপ্নের হাড় জমে জমে রাত্রির লোমশ
বুকে কেবলই বেড়ে চলে আঁধারের ঘনত্ব ।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ শরফুদ্দীন মীম
সুন্দর কবিতা উপহার দিয়েছেন। অনেক শুভেচ্ছা রইল। আমার ছোট্ট লিখাটুকু সময় করে পড়বেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জানুয়ারী, ২০১৫
মাইদুল আলম সিদ্দিকী
চমৎকার! শুভকামনা রইল...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ জানুয়ারী, ২০১৫
আশিক বিন রহিম
`মৃত স্বপ্নের হাড় জমে জমে রাত্রির লোমশ বুকে কেবলই বেড়ে চলে আঁধারের ঘনত্ব ' খুবই ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ জানুয়ারী, ২০১৫
মিলন বনিক
খুব সুন্দর কবিতা...অনেক অনেক ভালো লাগা....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জানুয়ারী, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্
দারুন কাব্য প্রয়াস ! খুব ভাল লাগল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ জানুয়ারী, ২০১৫
জাতিস্মর
"মৃত স্বপ্নের হাড় জমে জমে রাত্রির লোমশ বুকে"- মজা পেয়েছি। আমারো একটা ছোট্ট গল্প আর একটা ছোট্ট কবিতা আছে। সময় পেলে পড়ে দেখবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ জানুয়ারী, ২০১৫
রিক্তা রিচি
osadharon lekhonI . viShon valo laglo.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জানুয়ারী, ২০১৫
গোবিন্দ বীন
মৃত স্বপ্নের হাড় জমে জমে রাত্রির লোমশ বুকে কেবলই বেড়ে চলে আঁধারের ঘনত্ব । ভাল লাগল পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জানুয়ারী, ২০১৫
সৃজন শারফিনুল
সুন্দর লিখনি ভালোলাগা এবং ভোট রেখে গেলেম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ জানুয়ারী, ২০১৫
হাসান ইমতি
ভালোবাসা বন্ধু ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ জানুয়ারী, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ আগষ্ট - ২০১৩
গল্প/কবিতা: ৩৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী