বৃষ্টি-বিরহ

বৃষ্টি ও বিরহ (আগষ্ট ২০২১)

আব্দুল্লাহ আল মাহমুদ
  • 0
  • 0
  • ২৬৬
এ শহরে বৃষ্টি নামুক খুব করে
সাথে বোশেখীর ঝড়
ওরা ধুয়ে নিক আমার সব ভালো না লাগা-
অযাচিত শব্দ, বন্ধন, অনুভবের ঘোর।

বৃষ্টি-বজ্রের বিকট ভয়ানক শব্দে ধুয়ে যাক অঙ্কুরিত অশনি
জেগে উঠুক সাবলীল বেঁচে থাকা।

আমায় শুদ্ধ করো হে নাগরিক জলধারা
জীবনের ভারে আমি ন্যুব্জ
আমাকে নতুন করো তোমার স্পর্শে
ফিরিয়ে দাও সরল-চপল সব প্রাক্তন অনুভূতি আবার
আরেক বসন্তে জীবনের হিসেব মেলাবার বড় ইচ্ছে আমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০৯ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬