আসছে বর্ষায়, জানি তুমি ভিজবে বৃষ্টির জলে। এমন করে কত বর্ষা কাটিয়েছি দুজন কখন ও বা বৃষ্টিতে আবার কখন ও বা তোমার ছাতার নিচে। আমার হাতে রেখেছিলে হাত ভিজবে বলে,ভালবাসার জলে। আর আমি,আমি কিনা ভিজিয়েছি তোমায় কেবলি তোমার চোঁখের জলে। আসছে বর্ষায় , রাখবো আমার হাত,তোমার হাতে। বৃষ্টির জলে ধুয়ে যাবে তোমার সব দুঃখগুলো। বিশ্বাস রাখো,আসছে বর্ষায় ভিজবে তুমি,কেবলি ভালবাসার জলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।