ক্ষণিকের সিক্তজল

ঈদ (আগষ্ট ২০১৩)

সালেক শিবলু
  • 0
  • ১১৩৫
সেদিন বিকেলে পৃথিবীর সমস্ত নীলাভ দুঃখের
চিরকুট জমা হয় আমার মরিচাধরা ডাকবাক্সের ভিতর,
নক্ষত্রহীন পৃথিবীর মত অন্ধকারের_
গায়ে বন্দি হয় পেরকহীন চিঠির উত্তর।

স্মৃতিতে আঘাত হানে মৃদু ভূমিকম্পের দল
স্বপ্নলোকের জাহাজ নঙ্গর করেনা তীরে,
যাত্রীর আহাজারিতে হৃৎপিণ্ডে চলে হড্ডগোল_
অসহায় দৃষ্টি রুদ্র হয় অজস্র স্বপ্নের ভিড়ে।

তেলহীন মাটির প্রদীপের সাথে পাল্লা চলে
রিক্তের সিক্তহীন আঁখির দুর্বল পাতার,
ক্লান্তির ছাপ প্রভাবিত হয় বক্ষের রক্তিম জলে_
না পাওয়ার বিষ চিন্তার সাথে মিশে হয় একাকার।

হঠাৎ বানীবক্সে সিক্তের মৃদু কান্না বয়ে চলে
তারপর একপা দু’পায়ে গোধূলি লগ্নে রিক্তের,
তৃষ্ণার্ত দৃষ্টি বন্দি হয় ক্ষণিকের সিক্তজলে_
এখনও রিক্ত-সিক্ত যাত্রী একই বৃত্তের।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) কবিতা খুব ভালো লাগলো কিন্তু ঈদ সংখ্যার জন্য ঠিক হলো কিনা বুঝতে পারছি না ...
নাজিয়া জাহান অসাধারন কবিতা..................
কবি এবং হিমু অনেক ভাল এবং শক্তিশালী একটি কবিতা।আর কবিতার ভাব তো আর ও কঠিন।

২২ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬