প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নষ্ট ঈদ
ঈদ (আগষ্ট ২০১৩)
নাজিয়া জাহান
১
১
২৫৩
ঈদের চন্দ্রে থমথমে সুখ, মেঘলা হাওয়ার সুরে
মূক মমতার রিক্ত বেদন আসছে উড়ে উড়ে,
অতীত ক্ষুধার স্যাঁতস্যাঁতে শ্বাস, বুকে অন্ধমায়া
নিঃসাড় এই সিক্ত নয়ন ভ্রষ্ট পথের ছায়া,
সুখ নামের এক মায়াবিনীর নষ্ট ইন্দ্রজাল
নগ্ন, চূর্ণ, অন্ধ-মোহে নীল রক্তিম মহাকাল,
রঙবিহীন এই রঙের দিনে অশ্রু প্রশ্নহীন
উন্মত্ত-রূঢ়, বিস্তীর্ন ক্ষোভ আর ত্রস্ত অমলিন,
ক্ষমাবিহীন অমানিশায় চরম ভ্রান্তিটান
মেহেদীপাতায় ম্লান হয়ে যায় তিক্ত অভিমান,
অসুখ সুখের আর্ত-দোরে কার করাঘাত বাজে
কার বিষাদে নষ্ট এই ঈদ ব্যথা-ক্লিষ্ট লাজে ।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জায়েদ রশীদ
দুর্দান্ত লিখেছেন। অসাধারণ শব্দচয়ন। কল্পনাতেই ভোট ছুড়ে দিলাম!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ আগস্ট, ২০১৩
নাজিয়া জাহান
অনেক ধন্যবাদ..........
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ আগস্ট, ২০১৩
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৮ জুলাই - ২০১৩
গল্প/কবিতা: ৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী