শুভ হোক নববর্ষ!!

নববর্ষ (এপ্রিল ২০১৭)

আহমাদ সা-জিদ (উদাসকবি)
  • ১২০
গরমে চরমে, নাশ শরমে
করে মন হর্ষ!
বছর হারিয়ে, বয়স বাড়িয়ে
পেলাম নববর্ষ!!
বারেক ফিরে, কল্প ভীড়ে
একটু দেখার ছলে!
হারালাম যত, দাম তার কত
মিটাই চোখের জলে!!

হেসে-খেলে, চোখ মেলে
দেখলাম যা বছরজুড়ে!
শিখলাম কিছু তবে; ভ্রান্তি অনুভবে
ব‌্যদনাতেই মন পুড়ে!!
যা ছিল ভুল-ত্রুটি, শোধিব দু'টি
নিষ্কন্টক দৃপ্ত গলা!
কষ্টাপদ বধ, হোক নিরাপদ
আগামীর পথ চলা!!

চাহিদার অপূর্ণতায়, হাহাকার শুন্যতায়
ভালবাসাই উত্কর্ষ!
মনে প্রাণে তাই, কবিতায় বলে যাই
শুভ হোক নববর্ষ!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ তো! পুরাই তো দারুন লাগলো...

১৮ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী