মন বিলাসি

ঈদ (আগষ্ট ২০১৩)

আহমাদ সা-জিদ (উদাসকবি)
  • 0
  • 0
  • ২৯৩
ঐ যে আকাশ,দূরের নীলাভ
ডাকছে আমায় হাতছানিতে!
রংগিন সাজে সাজছে যেনো
আমার বোবা মন কাড়িতে!!

কল্পতরুর শাখাগুলো
বীজ বুনেছে হৃদয় পটে!
অবাক হয়ে লক্ষ্য করি
আমায় কারা ডাকছে বটে!!
মেঘের ভেলায় মন ছুঁয়ে যায়
ছন্দমূখর ঝলকানীতে!!
ঐ যে আকাশ,দূরের নীলাভ
ডাকছে আমায় হাতছানিতে!

সাদা সাদা পাহাড়গুলো
বাঁধছে জমাট কালো;
চারিদিকে মিলছে আভা
অন্ধ সাজে আলো।
একটু আলো একটু ছায়া
দাঁড়িয়ে তখন এক সাড়িতে!!
ঐ যে আকাশ দূরের নীলাভ
ডাকছে আমায় হাতছানীতে!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৮ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬