থাকব নাকি চলে যাব, এ দেশ ছেড়ে বীর পুরুষ নাকি কাপুরুষ হয়েই থাকব, নাকি সৃষ্টি করব সন্ত্রাসের।। মরবো নাকি বেঁচে থাকব মাথা তুলে নাকি নীরব হয়ে রইব ঘরে বসে নাকি নীরবে নিভৃতে কাটাব জীবন।। চঞ্চল হয়ে এদিকে ওদিকে হাত পা ছুড়ব, নাকি অস্ত্র হাতে নেব নির্ভয়ে।।
কি করব এখন বুঝে না এই মন ক্রোধে দেহের রক্ত গরম হয়ে উঠে কিভাবে রক্ষা করব নিজের অস্তিত্ব ।। নিমিষেই শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত শীতল হয়ে আসে অশ্রু জল আমি দেশের কিছুই করতে পারি না।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।