নীল

দুঃখ (অক্টোবর ২০১৫)

সুকুমার চৌধুরী
  • 0
  • ১৭
আহত হই । আহত হোতে থাকি ।
আর কিছু দিয়েছে কি সংবেদন ?

এত যে আঘাত এত ক্ষত ।
এত যে আঘাত এত নুন ।

থিতানো বারুদগুলি ভিজে ওঠে
স্ফুলিঙ্গবিহীন ।

শুধু একটি অঙ্গার গন্ধ
ধরে রাখে শীর্ণ অভিমান ।

এইসব অভিমান থেকে কোন যুদ্ধ নেই ।
যুদ্ধবিহীন কোন উত্তরণ এখনো সুদুর ।

বাতাসে ছড়িয়ে যায় বিষ ।
আকাশে ছড়িয়ে যায় অভিমান ।

সমূহ যাপন জুড়ে
সংবেদের নীল ।

আহত হই
আহত হতে থাকি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর কবিতা ! ভাল লাগল ।
গোবিন্দ বীন ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
রেজওয়ানা আলী তনিমা ভালো লাগলো। শুভকামনা অনেক অনেক।
তৌহিদুর রহমান সুন্দর কবিতা। ভাল লাগল। শুভকামনা রইল। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
F.I. JEWEL N/A # বেশ ভালো একটি কবিতা ।।

০২ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী