বাংলার পদ্মা,বাংলার মেঘনা,বাংলার যমুনা,বাংলার শঙ্খ নদীর রূপ,
বাংলার গোধূলী, নিঝুম সন্ধ্যায় বাংলার বধুর জ্বালানো সুগন্ধি ধূপ,
বাংলার পাখি,বাংলার দামাল ছেলের পথের ধুলা,বাংলার সাম্পান মাঝী,
বাংলার সাগর, বাংলার রাঙ্গা মাটির পাহাড়-পর্বত,বাংলার পাহাড়ি জুম
বেঁচে থাক, টিকে থাক, চিরজীবী হোক।
বাংলার বৈশাখের উত্তাপ ,বাংলার জ্যেষ্ঠ-ফলের বাহার, বাংলার আষাঢ়ের কদম
বাংলার শ্রাবনের বৃষ্টি,বাংলার ভাদ্রের তালের মিষ্টি ,বাংলার আশ্বিনের কুয়াশা,
বাংলার কার্তিকের ধান,অগ্রহায়নে বাংলার কিষানের ব্যস্ততা ,বাংলার পৌষের পিঠা
বাংলার মাঘের শীত,বাংলার ফাল্গুনের কোকিলের কুহু,বাংলার চৈত্র সংক্রান্তির ঘুড়ি,
বেঁচে থাক, টিকে থাক, চিরজীবী হোক।
বাংলার বাউল-ভাটিয়ালি-ভাওয়াইয়া-দেহতত্ত্ব -মুর্শিদী-মারফতি-জারি- সারি গান
বাংলার মেয়েলী গীত-মাইজভাণ্ডারী গান –পালা-চট্কা-ঘাটু -ধামাইল- নছিমনের গান,
বাংলার লোকজ মেলা,বাংলার পুকুরের জল,বাংলার বৃক্ষ আর মাঠে ছড়া ছড়া ধান
সব মিলে আবহমান বাংলার রূপ, সুখে নেড়ে উঠা বাংলার বধুর নাকের নোলক,
বেঁচে থাক, টিকে থাক, চিরজীবী হোক।