রং তুলিতে বন্দি ইচ্ছে

ইচ্ছা (জুলাই ২০১৩)

ধ্রুবছাই ধ্রুব
  • ১০
  • 0
  • ১৩৫
একমুঠো স্বপ্নময় মেঘ উড়ে এসে
হামাগুড়ি খেয়ে ওঠে সমুখে দাঁড়ায়,
তার পর মিশে যায় রং তুলির বাক্সে !
ভুবনময়ী রংয়ের পেয়ে সমাহার
শৈশবের স্মৃতিগুলো হাঁটে ক্যানভাসে ।
ইচ্ছেতুলি স্বপ্নরংয়ে কল্পিক ছোঁয়ায়
চোখের পলকে আঁকে ছোট কুঁড়েঘর
রং ও তুলির বৃষ্টিতে ভিজে ক্যানভাসে ।

কুঁড়েঘরের দুপাশে মাছার ওপরে
লাউ কুমড়ার ফল,মাঝেতে উঠানে
একখানি কাঁচারাস্তা সমুখে দাঁড়িয়ে
স্বাগত জানায় সবে স্নিগ্ধ সমীরণে ।
পলকেই ইচ্ছে-মৃত্যু অশ্রুর বর্ষণে
ক্যানভাস উল্টে গিয়ে কুহেলি হিল্লোলে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তাপসকিরণ রায় ভাল লাগল আপনার কবিতা।
স্বাধীন সুন্দর কবিতা, ভাল লাগল।
তানি হক চমৎকার একটি কবিতা ... খুব ভালো লাগলো ... নিয়মিত থাকবেন আশাকরি আমাদের মাঝে
আলমগীর মুহাম্মদ সিরাজ দারুন! শুভ কামনা রইলো!
ঝরা অনেক ভাল লিখেছেন।মাশআল্লাহ্।
মিলন বনিক স্বপ্ন ভঙ্গের সুন্দর উপমা...খুব ভালো লাগলো...শুভ কামনা....
Tumpa Broken Angel ভালো লিখেছেন। তবে আরেকটু চেষ্টার প্রয়োজন। শুভকামনা।
F.I. JEWEL N/A # ভাল কবিতা । শেষের দু লাইন অনেক সুন্দর ।।
ধ্রুবছাই ধ্রুব কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত সনেট ।এর অন্যমিল হলঃকখকখকখখক গঘগঘঘগ ।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) ইচ্ছাকে রং তুলিতে বন্দি করার প্রচেষ্টা খুব ভালো লাগলো । শুভকামনা ।

২৫ জুন - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬