আর্তনাদের হিছড়ে পরা বেদনা, হৃদয়ের শত বিষারথতা ক্ষত হওয়ার গাঁড় দাগ , আর ঘৃণ্য লুটেরা অসার থেমে থাকা প্রয়াত আগমনে , বাকরুদ্ধ মানুষের উপরে - ভেঙেছিল নীরবতা , জুড়ে আছে মানুষের জীবনে তবু মানুষ আসে ভালোবেসে শহীদ সৃতির মিনারে । বন্ধ জানালার মরীচিকা কাটবে কি করে ? অস্থির ধূসর শহরে ? আমার জানালার বাহিরে মৃত শিশু পরে থাকে মুখে বলি আমি উদার ,কিন্তু কারো কাটায় ফুটতে নারাজ সাহসী ইতিহাস পরে থাকে বন্ধ জানালায় তবুও শোষণের দেয়াল ভেঙ্গে আলকিত জীবন চাই । যে পথ , জনস্রোত, করেছে অপলক সে পথ এখনো কি লাগছে ভালো ? তুমিকি উন্নত শীরে দাড়িয়ে স্বাধীনতা ? তুমিকি পাবেনা কভু পূর্ণতা ? আশা আগামী , চাই সুখের কাহিনী ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।