প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
লক্ষ্যভ্রষ্ট খিদের চওড়া রাস্তা
বৈরিতা (জুন ২০১৫)
দীপঙ্কর বেরা
১২
৪
১৬১
দিকভ্রষ্ট কোন না কোন দিকেই বালুকা সঞ্চয় করে
তাতেই পাহাড় প্রমাণ চোখ রাঙানি দিগন্ত গড়ে নেয়
পাদদেশে কিছু অন্ধকার লুকিয়ে ছলাকলা চালিয়ে যায়
ছলনার আশ্রয়ে ভুল বোঝানো বঞ্চনার চাষবাসে
মাঝে মাঝে লোভের সর্তক নিড়ান দিয়ে যায় ,
পাশ দিয়ে বয়ে চলা মোহ নদীর অবাধ অববাহিকায়
রক্ত হাড় মাংসের ঠাণ্ডা স্রোত
রক্তশূন্য সারা বালুকাবেলা হাঁ-করে দেখতেই থাকে ।
এ পাহাড় ভেঙে আবার পাহাড় আবার
বসতে না পাওয়া ঈগলের ডানায় চোখে মুখে
অনৈতিক অপুষ্ট পরিকল্পনার লুটে নেওয়া ছাপ
লাট্টুর মত আবার বালু কণায় ছড়িয়ে ছিটিয়ে অশান্ত ।
মেরুকরণে ভোরের পাখি নিরাশার গান গায়
মাথায় মাথায় জন্ম নেয় ক্ষমতার লিপ্সা
পরাভব বিকিরণ আরো দলিত করে দেয় মানুষে মানুষে
উঠে দাঁড়ানোর আগেই লক্ষ্যভ্রষ্ট খিদের চওড়া রাস্তা
ঠোক্কর খেতেই হবে পাহাড়ের গায়ে গায়ে
দুবেলা জোটানো সংসারে তুমি ক্রীড়নক
ভুল পাথরের পদাতিক আঁচড়মাত্র ।
ভাল করতে চাওয়া সর্বংসহা বুদ্ধি
ঠাণ্ডা ঘরের কোনায় কোনায় জবর দখল
হারিকিরি মুখোশে আক্রোশের বিদ্যুৎ চাহিদার অপভ্রংশে
বড্ড অপাংক্তেয় যন্ত্রণায় মাথা কুটে মরে
ভাবি রাজ্য দখলের সমূহ আধপেটা ক্ষেপে লাল
ঝাঁপিয়ে পড়া ষড়যন্ত্র ঘেরাটোপে
গোলাপ ফোটানো দু চারটে চোখেই পড়ে না দূর আলোকে ।
যত দিকভ্রষ্ট ততই পাহাড় প্রহরায় শত্রু
আগামীর ঘুম নেই বালুকার প্রদেশে প্রদেশে ।
৪
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
হাসনা হেনা
ভাল হয়েছে কিন্তু দুর্বোধ্য। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ জুন, ২০১৫
কবিরুল ইসলাম কঙ্ক
ভালো লাগলো কবিতাটি ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জুন, ২০১৫
এশরার লতিফ
ভালো লাগলো কবিতাটি , শুভেচ্ছা.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৫
দীপঙ্কর বেরা
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
কবিতা অনেক ভাল লাগল
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ জুন, ২০১৫
দীপঙ্কর বেরা
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৫
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
তাতেই পাহাড় প্রমাণ চোখ রাঙানি দিগন্ত গড়ে নেয় পাদদেশে কিছু অন্ধকার লুকিয়ে ছলাকলা চালিয়ে যায় ছলনার আশ্রয়ে ভুল বোঝানো বঞ্চনার চাষবাসে মাঝে মাঝে লোভের সর্তক নিড়ান দিয়ে যায় ,......//// খুব ভালো লাগলো আপনার খিদের চওড়া রাস্তা ...ধন্যবাদ আপনাকে এমন কবিতার জন্......
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুন, ২০১৫
সোহানুজ্জামান মেহরান
বেশ চমৎকার লিখেছেন, ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুন, ২০১৫
ছন্দদীপ বেরা
বাহ বেশ সুন্দর ভাবের কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ জুন, ২০১৫
এমএআর শায়েল
কবিতায় দিন দিন পরিপক্কতা লক্ষ্য করছি। সাফল্য একদিন আসবেই। দাদা আমার পাতায় আপনাকে স্বাগতম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ জুন, ২০১৫
ফাহমিদা বারী
সুন্দর ভাবোদ্দীপক কবিতা। আপনি নিয়মিত লেখেন, এটা বোঝা যায়। শুভকামনা এবং ভোট রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ জুন, ২০১৫
ভানু চরণ
প্রতিটি লাইনে ভাবনা ঝরে পড়ে । দারুণ সুন্দর আর কাব্যিক ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জুন, ২০১৫
আরো মন্তব্য দেখুন (
১২
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৫ জুন - ২০১৩
গল্প/কবিতা: ৬৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী