বিভেদের ক্ষোভ

ক্ষোভ (জানুয়ারী ২০১৪)

দীপঙ্কর বেরা
  • ১৯
  • ৫২
(সনেট)
চাহিদার কিশলয়ে সুখের ঠিকানা
সন্তুষ্টির বাহানায় গড়লে বাসনা ,
বাড়তেই থাকা ভোগে মন্ত্রণা মনের
সমাজ স্রোতের পথে সঞ্চার ক্ষোভের ।
লিমিট স্কাই অথবা না পাওয়া রোদে
বটগাছ দেখে লতা মেঘ জমা বোধে ;
ধ্বংস প্রতিরূপের ঘর থেকে ঘরে
আগাছা জন্মানো মাঠ অসহিষ্ণু তীরে ।

আশার আগুন তুষে উত্তঙ্গ লালসা
দেয় যে উগরে বিষ বিঘ্ন সর্বনাশা ,
মূল্যবোধে নষ্ট মুখ বঞ্চনা বিবরে
কুক্ষিগত আঁতুড়ের বিফল সায়রে ;
মরছে যত মারছে , বাড়ছে বিভেদ
ব্যষ্টি বিলোপে সমষ্টি মুছে দেবে ক্লেদ ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ ভালো লাগলো সমাজ চেতনার কবিতাটি।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৪
অনেক ধন্যবাদ । খুব ভাল থাকবেন ।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৪
মামুন ম. আজিজ আশার আগুন তুষে উত্তঙ্গ লালসা দেয় যে উগরে বিষ বিঘ্ন সর্বনাশা , দারুন।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৪
ধন্যবাদ । খুব ভাল থাকবেন ।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৪
জায়েদ রশীদ সুন্দর লিখেছেন... ভাল লাগল সনেটটি।
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১৪
তানি হক ভালো লেগেছে আপনার কবিতা ... ধন্যবাদ জানবেন
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৪
Dhanyavad neben ar khub bhalo thakben
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৪
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
মনতোষ চন্দ্র দাশ এক কথায় অনবদ্য সৃন্দর একটি সনেট।ভীষণ ভাল লাগল...
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৪
Dhanyavad neben, khub khub bhalo thakben
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৪
সুমন ভাল লাগল সনেট বিভেদের ক্ষোভ।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৪
Dhanyavad janalam. Bhalo thakben
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৪
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ভাল লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৪
Dhanyavad, khub bhalo thakben
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৪
শফিক আলম সুন্দর সনেট লিখেছেন. ভাল লাগলো.
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৪
Onek dhanyavad, bhalo thakben
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৪

১৫ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৬৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী