শারদীয়া

উৎসব (অক্টোবর ২০১৩)

দীপঙ্কর বেরা
  • 0
  • 0
  • ১৭৩
শরতের সোনা রোদে আকাশের হাসি
ছেঁড়া মেঘ শিউলির ভোর ভালবাসি ,
কাশবনে দোলে হাওয়া বৃষ্টির শেষ
শীতভাব শিশিরের ঘাস ফুল বেশ ।
খুশির জোছনা ঢালে ফ্যাশন বাহার
নবীন সাজের ইচ্ছে মনেতে সবার ,
গাছ তাই পাতা মেলে কাঁপে দুরু দুরু
চারিদিকে সাজো সাজো শারদীয়া শুরু ।
ঢেউ লাগে উৎসবে , জেগে ওঠে প্রাণ
নানা ফুল ফুটে করে দুর্গার প্রণাম ;
মালা গেঁথে আলো দেয় পূজোর আচার
খুশির দোলায় দোলে হৃদয় সবার ।
আগমনী সুর তুলে আনন্দ গন্ধের
প্রকৃতির সজীবতা অবসান দ্বন্দ্বের ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৫ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৬৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬