কোন মানুষই সম্পূর্ন জীবন নয় , কোথাও না কোথাও খোলামকুচি , কাটা ডাবের খোসা ছেঁড়া কাপড়ের সুতো , রাস্তার ভাঙা ইট টেবিলের কোনা , নষ্ট স্কুলের বিকেল ঘরের ধুলো আর বাইরের আবর্জনায় আটকে থাকে অর্ধেক জীবন । বাকীটা কেতা দুরস্ত ঝাঁ চকচকে নিপাট স্বাভাবিক স্বজন , তার বাইরে ইঁদুরের মত ছটফট পাওয়া না-পাওয়া , চাওয়া না- চাওয়া কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়া মোহের খাতিরে ভঙ আশা নিরাশায় ডিঙিয়ে গিয়ে অথবা পৌঁছে নিশ্বাসে বুক ভরে সোজা দাঁড়িয়ে থাকে একটা গোটা মানুষ ; কিন্তু সম্পূর্ন জীবনের জন্য পেরিয়ে যায় যুগ যুগ আরো অনেক অনেক যুগ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান
কবিতাটা পড়ে বেশ ভাল লাগল। আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।