প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শুভ নববর্ষ
নববর্ষ (ডিসেম্বর ২০১৪)
মোকসেদুল ইসলাম
১
0
২৭৯
অতীতের যতো স্মৃতি রুদ্ধ থাকুক বদ্ধ ঘরে
অশ্রুবাষ্পে উড়ে যাক আজ দুঃখ সাথে নিয়ে
এক ফালি চাঁদ উকিঁ দিয়ে যায় এমন আনন্দ ক্ষণে।
ধর্ম-বর্ণ সব ভুলে যাই ভালোবেসে পরস্পরে
এসো আজ হাতে রাখি হাত প্রেমের বন্ধনে
নিসর্গ কলরবে মেতে থাকি সবে প্রীতির ডোরে।
হিংসার দাবানল নিভে যাক বিদায়ী বসন্তে
লাল-সবুজের আগুন জ্বলুক সবার বুকে
সাম্যের ধ্বজা উড়ুক সারা বাংলার আকাশ জুড়ে
খেটে খাওয়া সব মানুষ জাগুক নতুনের বারতা নিয়ে
শব্দ- সুতার খেলায় মেতেছে আজ যে কবি
আবেগের উদগিরণে খাতায় উঠবে নতুন ছবি।
এসো বন্ধু আজ সব ভুলে যাই
অতীতের যতো বিভেদ ভালোবাসা চাদরে মুড়ে
অনাবিল আনন্দে ভেসে যাই নীল আকাশে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্
সুন্দর কবিতা দিয়ে নববর্ষকে বরণের দারুন প্রয়াস ! খুব ভাল লাগল । নব বর্ষের শুভেচ্ছা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ মার্চ, ২০১৫
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৩ জুন - ২০১৩
গল্প/কবিতা: ১০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী