বাবার জীবন

বাবা দিবস (জুন ২০১৩)

জগলুল হায়দার
  • ৪৭
পেন্সিলটা
চশমাটা
কলমটাও বাবার
এসব নিয়ে
ইচ্ছে হতো
বাবার মতোই ভাবার।
জুতা জামা শার্ট
এবং রঙিন টাই
গলায় দিয়ে মাকে বলি
তোমার খোকা অফিস যাবে
জলদি করো, জলদি করো
সময় বেশি নাই!
বাবা হওয়ার ইচ্ছে কতো
আমার!
এখন বুঝি-
ছেলের জীবন সোনার জীবন
বাবার জীবন তামার!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১১ জুন - ২০১৩ গল্প/কবিতা: ০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬